ছেলের হাতে তীর বিদ্ধ মা ও বৌদি - The News Lion

ছেলের হাতে তীর বিদ্ধ মা ও বৌদি

 


দি নিউজ লায়ন;  মা ও ছেলের মধ্যে বচসার জেরে, ছেলের হাতে তীর বিদ্ধ হলেন মা ও বৌদি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত মেমুল গ্রামে। পরিবারের অভিযোগ, শনিবার সকালে ছেলে রাম মুর্মু মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার মা লক্ষী মুর্মুকে মারধর করে বলে অভিযোগ। 


তারই প্রতিবাদ করতে যাওয়ায় বৌদি বাসন্তী মুর্মুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছেলে রাম মুর্মু। এরপরই মা ও বৌদিকে লক্ষ্য করে রাম তীর মারে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন বৌদি ও মা। বৌদি বাসন্তি মূর্মুর পেটে গিয়ে লাগে তীর, অন্যদিকে মায়ের পিঠে তীর লাগে। 


স্থানীয়রা সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে শালবনি হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অপারেশন করে তীর গুলি বের করে চিকিৎসকেরা। ঘটনার পর শালবনি থানার পুলিশ গ্রেপ্তার করে ছেলেকে। বর্তমানে আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন মা ও বৌদি। স্থানীয়রা জানায়, রাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেমূল এলাকা জুড়ে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.